আমেরিকায় সমকামীদের বিয়ের বৈধতা পাওয়ার পর ভারত-পাকিস্তানের দুই সমকামীর চুম্বনে উত্তেজনা সৃষ্টি হয়েছে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়। চুম্বনের সেই ছবি ঘুরছে এখন সংবাদপত্র এবং ফেসবুক টুইটারের পাতায় পাতায়।
ছবিটি হচ্ছে- কদিন আগে সমলিঙ্গ বিবাহ বৈধতা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই আনন্দে সেখানকার রাস্তায় প্রকাশ্য চুম্বন করছেন ভারত ও পাকিস্তানের দুই তরুণ নাগরিক।
ছবিতে দেখা যাচ্ছে, ওই দু’জন নিজেদের দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে পরস্পরকে চুম্বন করছেন। নতুন রূপে দিলেন বৈরী দুটি দেশের মধ্যে ঐক্যের বার্তা। যেখানে সমলিঙ্গ বিবাহের ক্ষেত্রে দু’দেশই প্রচণ্ডভাবে বিরোধী, সেখানে সেই বিষয়টিকে কেন্দ্র করে দেয়া এই ঐক্য বার্তায় অনেকেই অবাক হয়েছেন।
আবার কেউ জানিয়েছেন স্বাগত, কেউ জানিয়েছেন নিন্দা। সোশ্যাল মিডিয়ায় তো এই ছবি এখন হট কেক। ফেসবুকে সমিরন রায় নামে একজন লিখেছেন ‘হোমোরাই পারবে পাক-ভারত ঘৃণা দূর করতে।’ অঙ্কিতা রানী সীমান্ত লিখেছেন ‘বিউটিফুল নিউজ, আরও আরও প্রেম চাই। প্রেম-ই পারবে পাকের ঘৃণাকে শেষ করে দুই দেশকে মেলাতে।’ সর্বজিৎ বাগচী লিখেছেন ‘মোদি-নওয়াজ শরিফ এমন আলিঙ্গন কবে করবে?’ এই দুই সমকামীর স্বপ্ন কী সত্যি হবে?
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


