বুধবার ৪ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির জেরে প্যারিসে বাংলাদেশি লাঞ্ছিত, গ্রেফতার বাংলাদেশি

Kamal-Mia_Parisফারুক নওয়াজ, প্যারিস থেকে॥
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি কয়েকজনের হাতে বাংলাদেশ বাংলাদেশ বিজনেস কনসাল্টিং(বিবিসি) নামের একটি প্রতিষ্ঠানের বাংলাদেশি একজন কর্মকর্তা নিগৃহীত হওয়ার ঘটনায় পুলিশ অভিযুক্ত হিসেবে এক বাংলাদেশিকে আটক করেছে। বিবিসি’র লজিস্টিক এন্ড ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ কামাল মিয়াকে গত শনিবার ৪ জুলাই প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ক্যাথসিমা এলাকায় কয়েকজন বাংলাদেশি যুবক তাকে লাঞ্ছিত করেন। ঘটনার পর পুলিশ পলাশ মোহাম্মদ সবুর নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। প্রহারের শিকার কামাল মিয়া স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল মিয়া ও পলাশের মধ্যে ফলের পোর্ট নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দরকষাকষি চলছিল। ঘটনার দিন শনিবার মধ্যরাতে ক্যাথসিমা মেট্রো স্টেশনের কাছে পলাশকে একা পেয়ে কামাল মিয়া তার ভাই আলাল সহ মারধর শুরু করে। পলাশের চিৎকারে আশেপাশের বাংলাদেশিরা এসে কামাল মিয়া ও তার ভাই আলালকে পাল্টা আক্রমণ করে। পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে সবাই চলে যায়। কামাল মিয়া’র অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পলাশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। রবিবার ৫ জুলাই দুপুরে পলাশকে অবশ্য মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

জানা যায়, কামাল মিয়া ও পলাশের মধ্যে ১২টি ফলের পোর্ট নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। ঘটনার দিন কামাল মিয়া পলাশের নিয়ন্ত্রিত ফলের পোর্টে চাঁদা আদায় করতে যায়। সে পোর্টে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের রিমন কাজ করতেন। কামাল বাংলাদেশে যাওয়ার জন্য তার স্ত্রী ও দুই সন্তানের বিমান টিকিটের মূল্য আদায় করার পরও অতিরিক্ত দুই হাজার ইউরো দাবি করে। পোর্টটি পলাশের নিয়ন্ত্রণে থাকায় অতিরিক্ত অর্থ দেয়া সম্ভব নয় বলে কামালকে জানানো হয়। এরপর পলাশ সেখানে গেলে কামাল তার ভাইসহ পলাশকে মারধর করতে থাকে।

এ বিষয়ে পলাশের সঙ্গে কথা হলে তিনি জানান, কামাল মিয়া ফলের পোর্ট নিয়ন্ত্রণের জন্য সব সময় চেষ্টা করতেন। প্রতিদিন বিভিন্ন পোর্ট থেকে চাঁদা আদায় করাই তার কাজ ছিলো। এসব কাজে বাধাদান করায় কামাল তাকে হত্যা করার জন্য ভাড়াটে খুনী ঠিক করে বলে পলাশ জানান।

কামাল মিয়া তার স্ত্রী ও দুই সন্তানসহ রবিবার সকালে বাংলাদেশে যাওয়ায় এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, কামাল মিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিবাসী। ১৯৯৯ সালে তিনি প্যারিসে আসেন। এর আগে তিনি মধ্যপ্রাচ্যে কাজ করতেন। ২০০৩ সাল থেকে তিনি বাংলাদেশি মালিকানাধীন বনানীগ্রুপে বিভিন্ন পদে কাজ করছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বিজনেস কনসাল্টিং (বিবিসি) এর লজিস্টিক এন্ড ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ পদে কাজ করছেন। এছাড়া কামাল মিয়া অল ইউরোপ বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) এর কার্য নির্বাহী কমিটির সদস্য।

ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

ইউরোপ ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *