ছাত্রীদের হাতে ছিল স্মার্ট ফোন। পড়ে সপ্তম শ্রেণিতে। নেহায়েত শিশু না বলে বরং কিশোরীই বলা চলে। ওরা স্কুলে ক্লাসে বসেই মোবাইল ফোনে পর্ন ছবি দেখছিল। তামিলনাড়ুর কোইমবাটোরের কোভাইয়ের সাইবাবা কলোনির একটি মাধ্যমিক স্কুলের ওই ঘটনায় সাতজন ছাত্রীকে সাসপেন্ড করা হয়েছে। গত শুক্রবার ওই ঘটনা ঘটে।
সাইবাবা কলোনির সিবিএসই স্কুলের সাতজন ছাত্রী ক্লাস চলাকালীন মোবাইলে ব্লু ফিল্ম দেখছিল। সেই সময় ক্লাসটিচার ক্লাস নিচ্ছিলেন। ওই ছাত্রীরা বসেছিল শেষ বেঞ্চে। বইয়ের ফাঁকে মোবাইল লুকিয়ে রেখে অশ্লীল ভিডিও দেখছিল ওই ছাত্রীরা। শিক্ষিকা কিছু একটা আওয়াজ পেয়ে পেয়ে তাদের সরাসরি সামনে ডেকে পাঠান।
তখনই দেখা যায় ওই ছাত্রীদের মোবাইলে পর্ন ভিডিওর ক্লিপিংস চলছে। সঙ্গে সঙ্গে ক্লাসটিচার তাদের অভিভাবকদের ডেকে পাঠান। স্কুল কর্তৃপক্ষ তাদের গোটা বছরটিই সাসপেন্ড করতে চাইলেও পরে অভিভাবকদের মুচলেকায় এক সপ্তাহ সাসপেন্ড করা হয়েছে।
সপ্তম শ্রেণির ছাত্রীরা ক্লাসের মধ্যেই বসে নীল ছবি দেখার ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পরে গেছে শিক্ষা ও রাজনৈতিক মহলে।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply