বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেসবুকের পঞ্চম ডাটাসেন্টার হচ্ছে টেক্সাসে

FaceBook_5Dataসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যবহারকারী ক্রমাগত বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বব্যাপী ১৪৪ কোটি মানুষ সক্রিয়ভাবে ব্যবহার করছে সামাজিক যোগাযোগ রক্ষার এ মাধ্যম। এছাড়া তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আরো ১০০ কোটি মানুষকে নিজেদের সেবার আওতায় আনতে কাজ করছেন সংশ্লিষ্টরা। ফলে ক্রমবর্ধমান গ্রাহকের তথ্য সংরক্ষণের জন্য প্রয়োজন হয়ে পড়েছে নতুন ডাটা সেন্টারের।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে বায়ুচালিত বিশাল পরিসরের ডাটা সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ১১১ একর জায়গা নিয়ে নির্মাণ হচ্ছে এটি। সেন্টারটির জন্য প্রয়োজনীয় ২০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই আসবে বায়ুশক্তি থেকে।

এটি যুক্তরাষ্ট্রে ফেসবুকের চতুর্থ এবং বৈশ্বিকভাবে পঞ্চম ডাটা সেন্টার। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

টেকনোলজি ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *