পর্নো সাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয় বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, একজন প্রাপ্তবয়স্ত ব্যক্তি তার ঘরে বসে কি করছে তা বন্ধ করা সম্ভব নয়।
শিশু পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের গরিমষি নিয়ে যা মামলা উঠেছে তা নিয়ে সুষ্পষ্ট দৃষ্টিভঙ্গি না জানালেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি বাড়ির চার দেওয়ালের মধ্যে বসে কোনও পর্নোগ্রাফি সাইট ব্রাউস করে তাহলে কি তিনি অপরাধ করছেন?
মামলাকারী কমলেশ ভাসওয়ানীর হয়ে সওয়াল জবাব করতে গিয়ে মুখ্য বিচারপতি এইচ এল দত্ত নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইনজীবী বিজয় পাঞ্জওয়ানি অভিযোগ জানান, যদিও তাঁর মক্কেল ৮০০টিরও বেশি পর্নোগ্রাফি সাইটের তথ্য যেখানে শিশুদের নীল ছবি দেখানো হয় স্বরাষ্ট্রমন্ত্রককে দিয়েছে তবুও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এখনও পর্যন্ত।
সাইবার আইনের আওতা কী কী বিধি রয়েছে সে বিষয়ে পাঞ্জওয়ানি ব্যাখ্যা করতে শুরু করলে, বেঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়,” এই বিষয়টি সরকারের অধীন, বিষয়টি নিয়ে কীভাবে তারা সমাধান করবেন তা তাদের বিষয়। কিন্তু সমস্ত পর্নো ওয়েবসাইট ব্লক করার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ কী আমরা দিতে পারি? এই কথাটি মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে কেউ কিন্তু প্রশ্ন করতেই পারে, আমার বাড়ির চার দেওয়ালের মধ্যে আমি প্রাপ্ত বয়স্কদের জন্য ওয়েবসাই ব্রাউস করে আমি কী অন্যায় করেছি? ওই ব্যক্তি কোনও আইন না ভেঙে নিজের বাড়ির মধ্যে কিছু করার স্বাধীনতার অধিকার নিয়ে কী সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন না? তবে এই যুক্তির পাশাপাশি অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দের কাছে বেঞ্চ জানতে করে কেন সরকারের পক্ষ থেকে তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এবং মামলার কোনও জবাব দেওয়া হয়নি। আনন্দ আদালতকে আশ্বস্ত করেছেন, খুব শীঘ্রই এই বিষয়ে সরকারের তরফে মামলার উত্তরের আর্জি জানাবে এবং বিস্তারিত পদক্ষেপ নেওয়া হবে।
শিশু পর্নো ওয়েবসাইট বন্ধের আবেদন জানিয়ে সম্প্রতি মামলা করেন আইনজীবী কমলেশ বাসওয়ানি। আইনজীবী কমলেশ তার আবেদনে বলেন, পর্নো সাইট বন্ধের বিষয়ে সরকার উদাসিন। তাই খুব তাড়াতাড়ি আদালতের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া। দেশে প্রায় চার কোটি পর্নো ওয়েবসাইটে আছে বলে সুপ্রিম কোর্টকে জানান কমলেশ বাসওয়ানি।
ভারতে পর্নো সাইট ব্লক করার আবেদন জানিয়ে যে মামলা হয়, তাতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানিয়ে দেন পর্নো সাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তু বলেন, ‘কোনো প্রাপ্তবয়স্ক ঘরে বসে পর্নো দেখলে তা বন্ধ করতে পারব না। প্রাপ্ত বয়স্ক যেকোনো মানুষকে ঘরের ভেতর কোনো কিছুকে না দেখতে দেওয়াটা আইনের পক্ষে কঠিন।’
নিষেধাজ্ঞার কথা উড়িয়ে দিলেও এই ইস্যুটি যে গুরুত্বপূর্ণ তা উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে সরকার কী পদক্ষেপ নেয় সেব্যাপারে অপেক্ষার কথা বলেছেন আদালত।
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply