বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকারি হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশেও ফি দিতে হবে

Hospitalবাংলাদেশের রাজধানী ঢাকার কয়েকটি সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ ও হাসপাতালের শৌচাগার ব্যবহারে ফি নির্ধারণের কথা ভাবছে সরকার। শনিবার ১১ জুলাই সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এই প্রস্তাব দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, হাসপাতালগুলোয় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে রোগী ও তার জন্য নির্ধারিত পাসধারী দুজন দর্শনার্থী ছাড়া অন্যদের বেলায় ফি নির্ধারণ করা যায় কিনা তা ভেবে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন মন্ত্রী। এতে করে দর্শনার্থীদের অহেতুক ভিড় হবে না। চিকিৎসারও সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে তিনি মন্তব্য করেন।

ফি’র হার নির্ধারণে শিগগিরই সভা ডাকা হবে।

শনিবারে বৈঠকে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটার সময় নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশও দেন মন্ত্রী। এ ছাড়া চিকিৎসকদের শতভাগ কেন হাসপাতালে হাজির হচ্ছেন না তা খতিয়ে দেখে সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান।

বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ রাজধানীর সরকারি হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সারা দেশের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকেরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *