মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে বাংলাদেশকে আর ঠেকায় কে

bangladesh201507দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই জানাগিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি জয় পেলেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যাবে। এবার সেই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করলো টাইগাররা।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করলো টাইগাররা।

নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আট দল অংশগ্রহণ করে থাকে। বর্তমান র‌্যাংকিং অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ে বর্তমানে ৯২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে শীর্ষ আটেই থাকবে বাংলাদেশ। অর্থাৎ ২০০৬ সালের পর আবারো ২০১৭ সালের জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে মাশরাফি বিন মুর্তজার দল।

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *