ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের আমন্ত্রণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে যাচ্ছেন৷ ইতিমধ্যে বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স চার্লসের আমন্ত্রণও পৌঁছে গেছে মমতার কাছে৷ আগামী ২৬ জুলাই থেকে চার দিনের জন্য বৃটেন সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সফরে তিনি বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গে বিনিয়োগ কামনা করবেন। এখন সারা ভারতে ৭০০-রও বেশি বৃটিশ কোম্পানির লগ্নি থাকলেও এ রাজ্যে রয়েছে মাত্র ১৯টি কোম্পানি।
মমতাকে বৃটেন সফরে আমন্ত্রণ করেছে ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল। ক্যামেরন নিজে ২০১০ সালে প্রথম প্রধানমন্ত্রী হবার পর থেকে তিন বার ভারত সফরে এসেছেন।
২০১৩-য় কলকাতার ইনস্টিট্যুট অফ বিজনেস ম্যানেজমেন্ট-এ আমন্ত্রিত হয়ে এসেছিলেন ক্যামেরন।
গত বছর সিঙ্গাপুর সফরের পর বৃটেনই হতে চলেছে মমতার দ্বিতীয় বিদেশ সফর।।
মমতার সঙ্গে লন্ডন যাচ্ছেন ৩৬ জনের প্রতিনিধি দল৷
২০১৩-য় কলকাতা সফরে এসে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মুখ্যমন্ত্রীকে লন্ডনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন৷ সেই আমন্ত্রণে সাড়া দিয়েই মমতার প্রথম লন্ডন সফর৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকও রয়েছে৷
২৯ জুলাই কে পি এম জি এবং ফিকির যৌথ উদ্যোগে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মমতা বৈঠকে বসবেন৷ মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন তিনি৷ এর পর কেনসিংটনে ভারতীয় রাষ্ট্রদূতের বাসভবনে ব্যক্তিগত নৈশভোজে যোগ দেবেন তিনি৷
দেশে ফেরার আগে লন্ডনের মেয়রের সঙ্গে তাঁর বৈঠক আছে৷ নগরোন্নয়ন নিয়ে মেয়রের পরামর্শ নিতেই তিনি এই বৈঠক করবেন বলে জানা গেছে৷ মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


