মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

আজ প্লুটোর কাছাকাছি পৌঁছবে মহাকাশযান

201507140857566625_New-horizon-came-closer-to-pluto_SECVPFসৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ প্লুটো-র কাছাকাছি পৌঁছবে মহাকাশযান নিউ হরাইজ়ন। আজ বিকেল ৫টা ২০ মিনিট নাগাদ প্লুটো থেকে মাত্র ১০ হাজার কিলোমিটার দূরে থাকবে এই মহাকাশযানটি। আর পাঠাতে শুরু করবে অজানা তথ্য। হয়ত বা নতুন সম্পর্কের শুরুও হতে চলেছে। কারণ, এতদিন পর্যন্ত কোনও মহাকাশযান বামন গ্রহের এত কাছে পৌঁছতে পারেনি। স্বভাবিকভাবেই বেশ চাপে মহাকাশ বিজ্ঞানীরা, উৎসাহীও বটে।

২০০৬ সালের ১৯ জানুয়ারি উৎক্ষেপণ করা হয়েছিল নিউ হরাইজ়নকে। সাড়ে ৯ বছরে প্রায় ৩০০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছে এই মহাকাশযানটি। সূর্যের আলো না পৌঁছনোয় নিজেই পরমাণু বিদ্যুৎ তৈরি করে পথ চলেছে এই যানটি।

শুধু প্লুটো নয়, তার ৫টি উপগ্রহ সম্বন্ধেও তথ্য পাঠাবে নিউ হরাইজ়ন। এর আগে মহাকাশ বিজ্ঞানীরা হরাইজ়ন-১ ও হরাইজ়ন-২ নামে দু’টি মহাকাশযান পাঠালেও তারা প্লুটোর খুব কাছে পৌঁছতে পারেনি। আজ নিউ হরাইজ়নের হাত ধরে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। জানা গেছে, পৃথিবীতে সংকেত পাঠাতে এই মহাকাশযানের প্রায় সাড়ে ৪ ঘণ্টা সময় লাগবে। কী কী তথ্য পাঠাতে হবে তার নির্দেশিকাও দেওয়া আছে। তথ্য পাঠানো শেষ হলে মহাশূন্যে মিলিয়ে যাবে এই যানটি। তবে, যাওয়ার আগে দিয়ে যাবে অজানাকে জানার এক পথ।

বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *