মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ইরানের পরমাণু অস্ত্র তৈরির পথ বন্ধ করা হয়েছে: ওবামা

1436888992মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ইরানের সঙ্গে যুগান্তকারী চুক্তির প্রশংসা করে বলেছেন, এটি মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে সহায়ক হবে। এর ফলে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি আরো বলেন, চুক্তিটি শুধু আস্থার ভিত্তিতে নয় বরং তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে সম্পাদিত হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে পাশে নিয়ে ওবামা বলেন, ‘এই চুক্তি প্রমাণ করে যে, মার্কিন কূটনীতি সত্যিকার ও অর্থপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম।’ সূত্র: এএফপি

ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *