মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মাত্র ১ টাকায় বিমানযাত্রা

spice-655x360নির্দিষ্ট কিছু অভ্যন্তরীণ বিমানের টিকিট পাওয়া যাবে মাত্র এক টাকায়৷ অবাক হবেন না৷ এমনটাই ঘোষণা করেছে ভারেতর স্পাইস জেট কর্তৃপক্ষ৷ কর বাদ দিয়ে এক লক্ষেরও বেশি আসনের টিকিটের দাম ধার্য করা হয়েছে এক টাকা৷ তবে এই অফার শুধুমাত্র তিন দিনের জন্য৷বুধবার সকাল ১০টা থেকে ১৭ জুলাই মধ্যরাত পর্যন্ত ১ টাকায় টিকিট কাটতে পারবেন যাত্রীরা৷

১৫ জুলাই থেকে আগামী বছর ৩১ মার্চের মধ্যে ভারেতর যে কোনও প্রান্তে যেতে এই দামে টিকিট কাটতে পারবেন তাঁরা৷ স্পাইস জেটের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘রেড হট স্পাইসি’ থেকে একমাত্র এই টিকিট কাটা যাবে বলে এই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে৷ গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ্লিকেশন ডাইনলোড করা যাবে৷

ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *