বুধবার ৪ নভেম্বর ২০২৬

সদরঘাটে তিন লঞ্চের মাঝে পড়ে হকারের মৃত্যু

সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে তিন লঞ্চের মাঝে পড়ে নৌকার আরোহী এক হকারের মৃত্যু হয়েছে। তার নাম মো. ইব্রাহিম (২৫)। মঙ্গলবার দুপুরের দিকে সদরঘাট ১৩ নম্বর পন্টুনের পূর্ব পাশে নদীতে এ দুর্ঘটনা ঘটে। তার মৃতদেহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদরঘাটে নৌ-পুলিশের উপপরিদর্শক সাহেব আলী জানান, দুপুরে এমভি জাহিদ-৩, মিরাজ ও দিঘলদী লঞ্চের মাঝে পড়ে একটি নৌকা। ওই নৌকায় করে ইব্রাহীম রুটি বিক্রি করছিলেন। তিন লঞ্চের মাঝে পড়ে আঘাত পেয়ে তিনি পানিতে পাড়ে যান। পরে আশপাশের লোকজন ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *