বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাত মাস পর ভারতীয় নাগরিককে স্বদেশে ফেরত

অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে আটক হওয়া এক ভারতীয় নাগরিককে সাত মাস কারাভোগের পর ফেরত পাঠানো হয়েছে। তার নাম তাপস মণ্ডল (৩৫)। তিনি ভারতের ২৪ পরগনা জেলার সোনাপুর থানার গোয়ালহাটি গ্রামের মৃত নির্মল মণ্ডলের ছেলে।

১৪ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বিজিবি সদস্যরা যৌথভাবে ওই যুবককে ভারতের পেট্রাপোল বিএসএফ ও পুলিশের সদস্যদের হাতে সোপর্দ করে।

ঝিনাইদহের মহেশপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এক বছর আগে ঝিনাহদাহের মহেশপুর সীমান্ত পথে ওই ভারতীয় যুবক বাংলাদেশে অবৈধ প্রবেশকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশে তার ৭ মাস কারাদণ্ড হয়। সাজার মেয়াদ শেষ হওয়ায় এর আগে ও দু দফায় তাকে ভারতে ফেরত দেয়া জন্য বেনাপোল চেকপোস্টে আনা হয়েছিল। কিন্তু ভারতীয় পুলিশ তাকে গ্রহণ করেনি। অবশেষে ১৪ জুলাই মঙ্গলবার তাকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *