মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

কিসের বৃষ্টি, বাড়ি যাবোই…

rain_dhakaঈদে স্বজনদের কাছে যাবেন বলে টিকিট তো আগেই কাটা। বুধবার সকাল থেকেই রাজধানীজুড়ে বৃষ্টিপাত। আষাঢ়ের শেষ বৃষ্টিতে বুধবার অনেকটা ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীর। তবে বৈরী আবহাওয়াও বাধা তৈরি করতে পারেনি নাড়ির টানে বাড়ি ফেরা স্বজনদের।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এ দিন বিভিন্ন স্থান থেকে বাড়ির দিকে যাচ্ছেন হাজার হাজার মানুষ। রাজধানীর মহাখালী, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে একের পর এক বাস ছেড়ে গেছে গ্রামমুখী যাত্রীদের নিয়ে।

এ ছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশনেও সারাদিনভর ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা যায়।

বুধবার বিকেলে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়- শেরপুর, হালুয়াঘাট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোণা, ময়মনসিংহসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিকে প্রতি পাঁচমিনিট অন্তর-অন্তর বাস ছেড়ে যাচ্ছে। প্রয়োজনের বেশি যানবাহন থাকলেও একটু আরামদায়ক পরিবেশে বাড়ি ফেরার প্রত্যাশায় কেউ কেউ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করছেন।

কমলাপুর স্টেশনসহ সায়েদাবাদে বৃষ্টি উপেক্ষা করেও মানুষ হাজির হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *