জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) মোকাবেলা করতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ মহড়ার প্রস্তুতি নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এক দশক আগে ৩৬ হাজার সেনা নিয়ে ভূ-মধ্যসাগরে মহড়া চালিয়েছিলো ন্যাটো। এবার মিত্র দেশগুলোকে নিয়ে তার চেয়েও বড় মহড়ার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।
ন্যাটোর কমান্ডার জেনারেল হান্স-লোথার ডমরোজ বলেন, মিত্র দেশগুলোকে বেশ কিছু কঠিন ট্রেনিং নিতে হবে, যাতে করে জঙ্গিদের বিরুদ্ধে ভূমি, আকাশ ও নৌপথ থেকে আক্রমণ চালাতে পারে। এই মহড়া অংশ নেবে ৩০ টির বেশি দেশ। সদস্য রাষ্ট্রের বাইরে অংশ নেবে সুইডেন, অস্ট্রিয়িা, ইতালি, পর্তুগাল ও স্পেন। ভূ-মধ্যসাগরের এই মহড়া হবে আগামী ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত।
প্রায় এক দশকের বেশি সময় পর ন্যাটো তার সামরিক কৌশল আফগানিস্তান থেকে সরিয়ে অন্য জায়গায় নিলো। ২০০২ সালের পর বড় কোনো সামরিক মহড়া চালায়নি ন্যাটো। ওই বছর ১৫ সদস্য দেশ এবং ১২ টি মিত্র দেশ মিলে সামরিক মহড়া চালিয়ে ছিলো সংস্থাটি।-সংবাদসংস্থা।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply