মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

গরুর হৃদয়ে বেঁচে আছেন মহিলা

heart1-655x360টানা তিন ঘণ্টার অপারেশন। গরু ও মানুষের মধ্যে হৃদয় পরিবর্তন। আর এর ফলেই গরু হার্টের দ্বারা বেঁচে আছেন ওই মহিলা। এমনই ঘটনার সাক্ষী থাকল ভারতের চেন্নাইয়ের ফ্রন্টিয়ার লাইফলাইন হাসপাতালের চিকিৎসকরা।

সূত্রের খবর, চিন্নাইয়ের চারজন ডাক্তার সফলভাবে একটি গরুর ভালভ কেটে সফলভাবে ৮১ বছরের এক মহিলার দেহে বসাতে সমর্থ হয়েছেন। ঠিক কী ঘটেছিল ওই মহিলার?

জানা গিয়েছে, হায়দরাবাদনিবাসী ৮১ বছরের এক মহিলা গত ১১ বছর ধরে হৃদরোগে ভুগছেন। নিষ্কৃতি পেতে তিনবছর আগে অপারেশনও করিয়েছেন তিনি।

তবে গত কয়েকদিনে ফের তার অপারেশন করানোর প্রয়োজন হয়ে পড়ে। পরীক্ষা করে দেখা যায় তাঁর আর্টিক ভালভ সরু থাকায় প্রশ্বাসের সমস্যা রয়েছে। তাই অস্ত্রোপচারের মাধ্যমে ওই নির্দিষ্ট ভালভ বাদ গিয়ে নতুন ভালভ বসানোর প্রয়োজন ছিল।

চিকিৎসা করা এক ডাক্তারের কথায়, “টানা তিন ঘণ্টার চেষ্টায় আমরা একটি গরুর ভালভ কেটে প্রতিস্থাপন করতে সমর্থ হয়েছি।”

ডাক্তারি মতে এটা নতুন কিছু নয়, গত মাসেই এক বড়সর সাফল্য পেয়েছে চিকিৎসাবিজ্ঞানীরা। সে সময় বেবুনের দেহে শূকরের ভালভ বসানো হয়েছিল।

নয়া দিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *