বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাইক্রোসফটের সুপার গতির ব্রাউজার ‘এজ’ আসছে

Microsoft-Edge-logoইন্টারনেট ব্রাউজারের বাজার হারানো মাইক্রোসট দ্রুতগতির ব্রাউজার তৈরির উদ্যোগ নিয়েছে। ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় দিয়ে এজ নামের একটি ব্রাউজার তৈরির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই ব্রাউজারটি গতির দিক থেকে গুগলের ক্রোম ও অ্যাপলের সাফারিকে হারিয়ে দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের করা বেঞ্চমার্ক সফটওয়্যার পরীক্ষায় ক্রোম ও সাফারির চেয়ে এজ ব্রাউজারটিকে দ্রুতগতির হিসেবে দেখা গেছে।

বেঞ্চমার্ক অবশ্য মাইক্রোসফটের নয়। অ্যাপল ও গুগলের নিজস্ব বেঞ্চমার্কে এজকে দ্রুতগতির ব্রাউজার হিসেবে দেখানো হয়েছে। উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণের সঙ্গে নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করবে মাইক্রোসফট।

উইন্ডোজ ব্লগে মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের প্রধান গ্যাব আউল এজের পারফরম্যান্সের কথা জানিয়েছেন। তিনি জানান, এজ টিম উইন্ডোজ ১০ এর সঙ্গে নতুন ব্রাউজার হিসেবে এজকে উন্মুক্ত করতে এর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গুগল-অ্যাপলের নিজস্ব জাভাস্ক্রিপ্ট বেঞ্চমার্কেই ক্রোম ও সাফারিকে গতিতে হারিয়ে দিয়েছে এজ। ওয়েবকিট সানস্পাইডার পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১২ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এটি। গুগল অকটেন পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এজ। অ্যাপল জেটস্ট্রিম পরীক্ষায় সাফারির চেয়ে ৩৭ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে মাইক্রোসফটের নতুন ব্রাউজারটি।

মাইক্রোসফটের কর্মকর্তারা বলছেন, এজের পারফরম্যান্সে তাঁরা খুশি। মাইক্রোসফটের এজ দিয়ে ব্যবহারকারীকে দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কাজ করছেন বলে জানান তাঁরা।

টেকনোলজি ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *