মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

৫০ বছর পর চুরি, চিন্তিত কান্না দ্বীপের মানুষ

201507161042411848_Tiny-Scottish-Island-Experiences-First-Crime-in-50-Years_SECVPFচারপাশে যা পরিস্থিতি, প্রাণ হাতে করে চলতে হয়। খালি খুন, নির্যাতন, অপহরণ, ধর্ষণ, গণধর্ষণ। অপরাধকে গোড়া থেকে উপড়ে ফেলা সম্ভব নয়, কিন্তু তবুও অপরাধমুক্ত সমাজের স্বপ্ন দেখি আমরা। অসম্ভব জেনেও, শান্তিপূর্ণ “ইউটোপিক” পৃথিবীকেই কল্পনা করি মনে মনে। কিন্তু জানেন কি, এত কিছুর মাঝেও স্কটল্যান্ডে এমন একটি দ্বীপ আছে, যেখানে অপরাধের লেশমাত্র নেই। ১০০-২০০ বছরে এক আধটা চুরি ছিন্নতাইয়ের খবর আসে ঠিকই, কিন্তু তাও খুবই নগণ্য।

দ্বীপটির নাম কান্না। অথচ সেখানকার বাসিন্দাদের মুখ সর্বদাই হাসিখুশি। খুব শান্তি সেখানে। বিগত ৫০ বছরে কোনও অপরাধের খবর পাওয়া যায়নি। দোকনপাট, বাড়ির দরজা, জানালা রাতদিন খোলাই থাকে। দুষ্কৃতির আগমন নেই। দ্বীপের বাসিন্দারা সকলেই ভালো মানুষ। খেটে খাওয়া মানুষ। তবুও কিছুদিন আগে সেখানে একটি চুরি হয়ে যায়। কোত্থেকে দুষ্টু চোর এসে হানা দেয় কান্না দ্বীপে! কসমেটিক্সের দোকান লুট করে পালায়।

তবে চোরের মন বোঁচকার দিকে ছিল না। সোনাদানা, মণিমুক্তোর দিকেও নয়। তার মন কেড়েছিল ৬টি উলের টুপি। পা টিপে এসে, চুপি চুপি টুপি চুরি করে পালায় সে। সঙ্গে কিছু টাকা ও প্রসাধনীও সরিয়েছে বলে খবর। চুরির ঘটনায় ভেঙে পড়েন দোকানের মালকিন জুলিয়া। হাতে বোনা সাধের উলের টুপি চুরি গেছে তাঁর। মাথা কি ঠিক থাকে! হাপুস নয়নে চোখের জল ফেলেন। জুলিয়ার মতো আরও অনেকে শোকাহত। বাসিন্দারা এখন দ্বীপের সুরক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তিত। অবশ্য সুরক্ষার ব্যাপারে উঠেপড়ে লেগেছে প্রশাসন। বাসিন্দারাও ঠিক করেছেন, এবার থেকে দরজা জানালা বন্ধ রাখবেন।

বিশেষ প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *