বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাড়ির খাবার খেতে পারবে চট্টগ্রাম কারাগারের বন্দিরা

ctg jailঈদের দিন সাধারণ বন্দিদের জন্য বাড়ি থেকে রান্না করা খাবার খেতে পারবে চট্টগ্রাম কারাগারের বন্দিরা। এছাড়া প্রতিবছরের মত এবারও কারাগারের পক্ষ থেকে বন্দিদের জন্য থাকছে উন্নতমানের খাবার। ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের জন্য নাচ-গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, প্রতিবছর ঈদের সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার সেটা বড় পরিসরে দিনব্যাপী করার উদ্যোগ নেয়া হয়েছে। বন্দিদের মধ্য থেকে যারা নাচ-গানে পারদর্শী তাদের তালিকা করা হয়েছে। অনুষ্ঠানে তাদের গান-নাচ পরিবেশনের অনুরোধ করা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বলেন, ঈদের পরের দিন সকাল থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনেক বন্দি। এদের মধ্যে অনেকেই আছেন নাচ, গান, কেরাত, জাদুতে পারদর্শী। আমাদের মধ্যেও অনেকে আছে। সবাই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এদিকে এবারও ঈদের দিন বন্দিদের খাবারের ম্যানুতে সকালের নাস্তায় থাকবে সেমাই ও মুড়ি, দুপুরের খাবারে ভাল মানের চাউলের তৈরি সাদা ভাত, আলুর দম ও রুই মাছ এবং রাতের ম্যানুতে থাকবে পোলাও, গরু কিংবা খাসির মাংস এবং পান-সুপারি, মিষ্টি ও একটি কোমল পানীয়। এছাড়া বিশেষ কিছু বন্দি ছাড়া অন্যান্য সাধারণ বন্দিরা বাসা থেকে রান্না করে আনা খাবারও খেতে পারবেন। সাধারণ বন্দিরা দিনভর তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

শুধুমাত্র জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে যারা আছেন তারা ছাড়া বাকিরা বাসার খাবার খেতে পারবেন। শুধু ঈদের দিন আমরা এ বিশেষ অনুমতি দিয়েছি।

ঈদুল ফিতর উপলক্ষে এবার কারা কর্তৃপক্ষ পুরুষ বন্দিদের লুঙ্গি ও পাঞ্জাবি এবং নারী বন্দিদের শাড়ি দিয়েছে। এছাড়া কারাগারে মায়ের সঙ্গে থাকা ৫৪ শিশুকেও জামা কিনে দিয়েছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার ১৭ জুলাই সকাল পর্যন্ত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মোট বন্দির সংখ্যা পাঁচ হাজার ৩৫ জন।তাদের ঈদের দিন ও ঈদের পরের দিন বিশেষ খাবার পরিবেশনের জন্য মাথাপিছু ৩০ টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার। তবে এতে সংকুলান না হওয়ায় বিকল্প ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *