মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বরিশালে ওসি বরখাস্ত

Barisal.....02বরিশারের গৌরনদী থানার বির্তকিত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন কিশোরকে দায়িত্ব অবহেলার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে স্টান্ডরিলিজ করা হয়েছে।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির এ নির্দেশ দিয়েছেন। ফলে গৌরনদী থানা থেকে তাকে (ওসি) বরিশাল পুলিশ লাইনে নেয়া হয়েছে।

জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকী এলাকায় বৃহস্পতিবার সকালে একটি দুর্ঘটনায় মহাসড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে প্রায় একঘন্টা মহাসড়কের দু’পার্শ্বে শত শত যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টির ফলে ঈদ মৌসুমে হাজার হাজার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘসময়ে যানজট নিরসনে গৌরনদী থানা পুলিশ কোনো উদ্যোগই গ্রহণ করেনি।

দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির তাৎক্ষণিক গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেন কিশোরকে স্টান্ডরিলিজ করে বরিশাল পুলিশ লাইনে নিয়েছেন।

সংবাদদাতা

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *