হবিগঞ্জ জেলা বিএনপির ডাকে হবিগঞ্জে ঢিলেঢালাভাবে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। রবিবার ১৯ জুলাই সকাল থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দিয়েও নেতাকর্মীদের স্বতোঃস্ফূর্ত হরতাল পালন করতে দেখা গেছে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হবিগঞ্জ কারাগারে আটক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছকে এক কয়েদি কারাগারে পিটিয়ে রক্তাক্ত করার প্রতিবাদে শনিবার জেলা বিএনপি এই হরতালের ডাক দেয়।
রবিবার সকালে কোনও গাড়ি না চললেও বেলা বাড়ার সাথে সাথে গাড়ি চলতে দেখা গেছে। আবার কোন কোন রাস্তা ছিল একেবারে ফাঁকা। তবে সকাল থেকেই কোন দোকানপাট খোলেনি।
হরতালের প্রভাবে দোকানপাট কেউ বন্ধ রাখেনি। ঈদে দোকান কর্মচারীরা ছুটিতে চলে যাওয়ায় দোকানপাট বন্ধ রয়েছে।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনসার্জ মো. মোজাম্মেল হক বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply