মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রবিবার ১৯ জুলাই সন্ধ্যায় ইছলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা বলে জানান বরিশালের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান।
ধর্ষণের শিকার মেয়েটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার বেলা এগারোটার দিকে খালার বাড়ি যাওয়ার জন্য বের হয় সে। বিকালে ইছলাদী বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়ে দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয় বলে জানান তিনি।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় কুমার দাস জানান, প্রাথমিকভাবে নিশ্চিত যে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। তার শরীরে ইতিমধ্যে অস্ত্রোপচার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, এক বছর বয়সে মা মারা যাওয়ায় মেয়েটি উপজেলার মুঙ্গাকাঠী গ্রামে নানা বাড়িতে থাকে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


