সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের যৌথসভা হবে মঙ্গলবার ২১ জুলাই। সোমবার দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট নেতা-কর্মীদের এই যৌথসভায় উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।
সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজধানীতে আওয়ামী লীগের সংসদ সদস্যরা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ররা এই যৌথসভায় অংশ নেবেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply