ঈদুল ফিতরের ছুটির পর প্রথম কর্মদিবসে নিজের কার্যালয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী সোমবার সকাল দশটায় তেজগাঁওয়ে তার কার্যালয়ে আসেন। কার্যালয়ের পৌছে শেখ হাসিনা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদুল ফিতরের জন্য গত ১৭ থেকে ১৯ জুলাই ছুটি ছিল।
ঈদের দিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী সর্বস্তরের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নিজস্ব প্রদিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply