বুধবার ৪ নভেম্বর ২০২৬

বৃষ্টিবর্ষায় শিশুদের রোগ বাড়ছে, হাসপাতালে ভিড়

childবৈরী আবহাওয়ার কারণে জ্বর-ঠাণ্ডার সমস্যা ছাড়াও পানিবাহিত রোগে ঢাকা শিশু হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালে রোগী ভর্তির হার অন্য সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, এর আগে অন্য সময়ে দিনে শতাধিক রোগী ভর্তি করা হলেও শনিবার ঈদের দিনেই ৬৭ শিশু ভর্তি করা হয়েছে। অসুস্থতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবারের অন্য সদস্যদেরও। ঈদের আনন্দে ঘুরে বেড়ানোর সময় আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক শিশুকেই ভর্তি করা হচ্ছে ঢাকা শিশু হাসপাতালে।

হাসপাতাল সূত্র জানায়, ঈদের দিনে অপারেশন হয়েছে পাঁচটি। এছাড়া গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে ৬৭ শিশুকে। এ সংখ্যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি বলে জানায় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *