বুধবার ৪ নভেম্বর ২০২৬

১৫০তম প্রদর্শনীতে রাঢ়াঙ, উৎসব আয়োজন

rarang-newsworldbdআরণ্যক নাট্য দলের দর্শক নন্দিত মঞ্চনাটক ‘রাঢ়াঙ’ এর ১৫০তম প্রদর্শনীর প্রস্তুতি চলছে। শততম প্রদর্শনীর গৌরব অর্জন করেছে বেশ আগেই। মামুনুর রশীদের  নির্দেশনায় ১৫০তম প্রদর্শনীর প্রস্তুতি চলছে। এ উপলক্ষে আগামী ৩০ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে তিন দিনের নাট্য উৎসব। চলবে ১ আগস্ট পর্যন্ত। ৩১ জুলাই প্রদর্শিত হবে রাঢ়াঙ-এর সার্ধশততম প্রদর্শনী।

৩০ জুলাই সন্ধ্যা ৬টায় এই উৎসবের উদ্বোধন হবে জাতীয় নাট্যশালা চত্বরে। সন্ধ্যা ৭টায় ‘ভঙ্গবঙ্গ’ নাটকের প্রদর্শনী হবে। এটি রচনা করেছেন মামুনুর রশীদ ও নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির।

তিন দিনের এই উৎসবে আরও থাকছে শুক্রবার  ৩১ জুলাই সন্ধ্যা ৬টায় ‘রাঢ়াঙ’ নাটকটির ১৫০তম প্রদর্শনীর উদ্বোধন ও সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী এক্সপেরিমেন্টাল থিয়েটার লবিতে।

উৎসবের শেষদিন সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনারকক্ষে থাকছে সেমিনার ‘বহুত্ববাদী সমাজে আদিবাসী সংস্কৃতির বিকাশ’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আরণ্যক দিপু স্মৃতি পদক প্রদান অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় থাকছে জাতীয় নাট্যশালায় নাটক ‘স্বপ্নপথিক’। রচনায় হারুন রশীদ ও নির্দেশনায় মামুনুর রশীদ।

অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ: ০১৭১০৮৮৪৯৬৪, ০১৭১৮৭৫৯৭৫৪।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *