বুধবার ৪ নভেম্বর ২০২৬

৪৬ কোটি টাকার সাপের বিষসহ আটক ৭

snake-venom৪৬ কোটি টাকার টাকার সাপের বিষসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সিলেটের কানাইঘাট উপজেলা থেকে শুক্রবার ২৪ জুলাই দুপুরে ওই বিষসহ তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, আটক সাপের বিষের দাম ৪৬ কোটি টাকা। এ ছাড়া ও বাড়ি থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলবারও উদ্ধার করা হয়।

শুক্রবার রাত আটটার দিকে র‍্যাব-৯ এর সংবাদ সম্মেলনে বলা হয়, র‍্যাবের একটি দল দুপুরে কানাইঘাট উপজেলার রাউৎ গ্রামের সিফাতুর রহমানের বাড়িতে অভিযান চালায়। ওই সময় ওই বাড়ি থেকে ১২ পাউন্ড ওজনের কোবরা সাপের বিষ উদ্ধার করে তারা।

এ ঘটনায় র‍্যাব বাড়ির মালিক সিফাতুর রহমানসহ সাতজনকে আটক করেছে। অন্যরা হলেন, নুরুল আলম ওরফে নান্নু, মো. আবু হাছান, গাড়িচালক শহীদুল ইসলাম ওরফে অনুজ, মো. আবদুল মালিক, খন্দকার আবদুল ওয়াহিদ ও মতিলাল আচার্য্য।

এরা কোনো আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত কি না—বিষয়টি খতিয়ে দেখা হবে।

র‍্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, আটক ব্যক্তিরা দাবি করেছিলেন, তারা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। কিন্তু তারা এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *