বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মোবাইলে পর্নোগ্রাফি ৫ বছরে বাড়বে ৪২ শতাংশ’

kids-watching-pornস্মার্টফোন নেই এমন কাউকে খুঁজে পাওয়া দায়। আর যেভাবে দিনদিন স্মার্টফোনের পরিধি বৃদ্ধি পাচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে পর্নোগ্রাফির দর্শকের পরিমাণ বেশ কয়েকগুণ বেড়ে যাবে! ব্রিটেনে পরিচালিত একটি গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ব্রিটেনের ডিজিটাল মার্কেটের ওপর গবেষণা করে জুনিপার ফার্ম জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে অনলাইনে পর্নোগ্রাফি দেখার দর্শকদের সংখ্যা অন্তত ৪২ শতাংশ বেড়ে যাবে।

অন্যদিকে, কানাডার সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের একটি রিপোর্টে বলা হয়, পর্নোগ্রাফির চাহিদা ২০২০ সালের মধ্যে ১৯৩ বিলিয়ন বেড়ে যাবে। রিপোর্টে আরো বলা হয়, থ্রিজি, ফোরজি এবং ওয়াইফাইয়ের সহজলভ্যতার কারণে ভিডিওর কোয়ালিটি অনেকটা বদলে গেছে। হাই কোয়ালিটির ভিডিও এবং স্পিড অনেক ভালো হওয়ার কারণে পর্নোগ্রাফির দর্শক আগের তুলনায় অনেকাংশে বেড়ে গেছে।

জুনিপার ফার্মের গবেষণার তথ্য অনুযায়ী বলা যায়, একজন স্মার্টফোন ব্যবহারকারী এ বছর তাদের ফোন থেকে অন্তত ৩৪৮টি পর্নোগ্রাফির ভিডিও দেখবে। বলা যায়, বিশ্বের পর্নো ইন্ডাস্ট্রির ভিডিও চ্যাট এবং ওয়েবক্যামের দুনিয়ায় দর্শকের এই বৃদ্ধির হার সবার ওপরে জায়গা করে নিয়েছে, যার আনুমানিক মূল্য ৯৭ বিলিয়ন ডলার।

সবশেষে জুনিপার ফার্মের গবেষণায় বলা হয়েছে, পর্নোগ্রাফি দর্শকের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং সেটা উল্লেখযোগ্য হারে।

এ ছাড়া হাফিংটনের রিপোর্টের মতে, যেখানে উন্নয়নশীল দেশগুলোতে পর্নোগ্রাফির দর্শকের হার বৃদ্ধির কারণে জবাবদিহি করতে হচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্রের মতো জায়গায় সবচেয়ে বেশি পর্নোগ্রাফির দর্শক বাড়ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *