বুধবার ৪ নভেম্বর ২০২৬

পে কমিশনের সুপারিশ আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে

govt-Logo-পে-কমিশনের প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই বৈঠকে চূড়ান্ত হতে পারে।

সোমবার ২৭ জুলাই সচিবালয়ে ইংরেজী মাধ্যমের স্কুল শিক্ষকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে এটি মন্ত্রিসভায় আসতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। তিনি যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবে বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় থাকার কারনে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হতে দেরী হচ্ছে। সরকার যখন নতুন বেতন কাঠামো ঘোষণা করুক না কেন জুলাই মাস থেকেই সরকারি চাকরিজীবীরা এরিয়ার পাবেন। তবে ভাতা কার্যকর হবে আরো পরে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, যে মাসেই বেতন কাঠামো চূড়ান্ত হোক না কেন জুলাই থেকেই তা কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *