বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাশিয়ায় চ্যাম্পয়িনশিপে যাচ্ছে ৩ সাঁতারু

Swiming+Russia-bd3রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ষোড়শ ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের তিন সাঁতারু মাহফিজুর রহমান সাগর, জুয়েল আহমেদ ও সোনিয়া আক্তার টুম্পা।

বাংলাদেশ সুইমিং ফেডারেশন জানায়, সাঁতার দলটি মঙ্গলবার রাশিয়া পৌঁছাবে।

তিন সাঁতারুর মধ্যে সাগর থাইল্যান্ডের ফুকেট থেকে রাশিয়ার কাজানে পৌঁছাবেন। সাঁতারের বিশ্ব সংস্থা ফিনার এক বছরের স্কলারিশিপ নিয়ে বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন তিনি।

২৪ জুলাই থেকে রাশিয়ার কাজানে এই আসর ‍শুরু হয়েছে। শেষ হবে ৯ অগাস্ট। এই আসর শেষ করে তিন সাঁতারুর বাংলাদেশ দল ১২ অগাস্ট দেশে ফিরবে বলে জানায় ফেডারেশন।

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *