বুধবার ৪ নভেম্বর ২০২৬

উত্তরায় কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

dead-bodyবাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে কিশোরী এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে ওই এলাকার ৫ নম্বর সড়কের পাঁচতলা বাড়ির তৃতীয় তলার বাসা থেকে লাশটি উদ্ধার হয় বলে উত্তরা পশ্চিম থানার এসআই শামিম হাসান মোল্লা জানান।

নাসরিন আক্তার (১৩) নামের ওই কিশোরী আত্মহত্যা করেছেন, না কি এর পেছনে অন্য কোনো ঘটনা আছে- তা নিশ্চিত করতে পারেনি পুলিশ্।

ঘটনার সময় ওই বাড়ির গৃহকর্তা বা তার পরিবারের কেউ বাসায় ছিলেন না বলে এসআই শামিম জানান। তিনি জানান, দেড় বছর ধরে মেয়েটি উত্তরার ওই বাসায় কাজ করছিলেন।

পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ কমিশনার এস এম জাহাঙ্গীর হোসেন সরকার বলেন, সোমবার রাতে মেয়েটিকে বাসায় রেখে সবাই বাইরে বের হয়। রাতে বাসায় ফিরে বসার ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো লাশ ঝুলতে দেখেন বলে দাবি করেছেন তারা।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *