গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার নৈয়ারবাড়ি এলাকায় স্বামী-স্ত্রী একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-উপজেলা নৈয়ারবাড়ি এলাকার দিপক বাগচি (২০) ও লাকি বাগচি (১৭)।
কোটালি পাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন আইচ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দিপক বাগচি তার স্ত্রী লাকি বাগচির শাড়িতে একসঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়। সকালে প্রতিবেশীরা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।



Leave a Reply