বাংলাদেশের ভূ-খন্ডে যুক্ত হওয়ার পর প্রথমবারের মতো লালমনিরহাট ও পঞ্চগড়ের ছিটমহলেও উড়লো লাল-সবুজের পতাকা। আজ শনিবার প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন থেকে তৈরি বেদিতে পতাকা উত্তোলন করা হয়।
এ সময় লাল সবুজ পোশাক গায়ে জড়ানো অনেক শিশুও গলা মেলান জাতীয় সঙ্গীতের সাথে। উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। পতাকা উত্তোলন শেষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি আজ পূর্ণতা পেলো। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পারে, তারা গর্বিত।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply