এবার সাকিব আল হাসান ও স্ত্রী শিশিরের মধুর সম্পর্ক, প্রেম, অভিমান উঠে এসেছে পর্দায়। অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে। বাস্তবের মতো এখানেও তারা স্বামী-স্ত্রী। বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের নতুন বিজ্ঞাপনে এমনই দেখা যাবে তাদেরকে।
এক মিনিটের বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে স্ত্রী শিশিরের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন সাকিব। সেটা তাকে দেখাতে চান। কিন্তু শিশির কাজে ব্যস্ত। সিঁড়ি ভেঙে ওপর থেকে নিচতলায় নিয়ে আসেন। কিন্তু উপহার কই? সামনে একটি গাড়ি দাঁড়িয়ে। শিশির চলে যেতে চান, সাকিব হাত ধরে ফেলেন। গাড়ি চলে যায়। দেখা যায় নতুন সাইকেল।
সাকিব ও শিশির’র রোমান্টিকধর্মী এই বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর তা ব্যাপক আলোড়ন তুলেছে।
বিনোদন প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply