বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক আহত

thপুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামে এক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান ওরফে কিরিচ হাসান (২৭) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন।

রোববার গভীর রাতে নগরীর আমিন কলোনি এলাকার আলীনগরে এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন বলে জানান তিনি।

ওসি বলেন, কিছুদিন আগে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় রোববার রাতে ধারালো অস্ত্রসহ হাসানকে গ্রেপ্তার করা হয়।

“পরে তাকে নিয়ে তার সহযোগী রহমানের বাসায় অভিযান চালিয়ে ১১টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রহমানকে ধরতে তাকে নিয়ে আলীনগরে গেলে তার সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় হাসানের পায়ে গুলি লাগে।”

হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ওসি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *