বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফিটনেস নাই: এক ঘণ্টার অভিযানেই রাস্তা বাসশূণ্য

Police--আদালতের নির্দেশনা অনুযায়ী শহরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে বনানী পুলিশ বক্সের সামনে এই অভিযান শুরু হয়।

শেষ হয় দুপুর একটার দিকে। তবে এই খবর শোনার সঙ্গে সঙ্গেই গোটা শহরে ঝক্কর মার্কা বাস থেকে অপেক্ষাকৃত নতুন (অবশ্যই ফিটনেসের মেয়াদ শেষ) সব বাস কোথায় যেন হাপিস হয়ে যায়।

ভোগান্তিতে গোটা শহরবাসী। রাস্তায় লাখো মানুষ, নেই কোনো যান।

বুধবার দ্বিতীয়দিনের এ অভিযানে ৯টি বাস জব্দ ও একটি কাভার্ডভ্যানকে জরিমানা করা হয়েছে।

ফিটনেস না থাকায় গাজীপুর পরিবহন, বলাকা পরিবহন, ভিআইপি পরিবহন, কনক পরিবহন ও আব্দুল্লাহপুর পরিবহনের ৯টি বাস জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানকে জরিমানা করা হয়েছে।

ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, ফিটনেস না থাকায় ৯টি বাস জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া একটি কাভার্ডভ্যানকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, জনগনের নিরাপত্তা নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালাচ্ছে। দীর্ঘদিন ধরে এ বাসগুলোর ফিটনেস নেই। এগুলো ঢাকার রাস্তায় চলাচলের অনুপযোগী। বাসগুলোর মালিকদের আগেই সতর্ক করে মামলা দেওয়া হয়েছিল। এরপরও তারা বাস ঠিক করেনি। তাই এবার মামলা না দিয়ে সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার হাইকোর্ট সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করবে না বলে নিষেধাজ্ঞা প্রদান করে আদেশ দেন। এর পরদিন মঙ্গলবার থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *