ভারত থেকে বিনিময় করে পাওয়া ছিটমহলে পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। কুড়িগ্রাম জেলায় সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইন শৃঙ্খলারক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়। দাসিয়ার ছড়ার কালির হাট বাজারে বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
এ সময় পুলিশিং কার্যক্রমের ওপর ওপেন হাউস ডে এবং সদ্য বিলুপ্ত ছিটবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার ডা. মোহাম্মদ তবারক উল্লাহ্। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, কুড়িগ্রাম সদর সার্কেলের সিনিয়র এএসপি মাসুদ আলম, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আইন উপদেষ্টা এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
সংবাদদাতা, কুড়িগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply