সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসের প্রদেশের আবহা শহরের একটি মসজিদে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার।
ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত ওই মসজিদটি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সৌদি আরবের বিশেষ বাহিনীর একটি মসজিদে বোমা হামলা চালানো হয়। হামলার সময় মসজিদে মুসল্লিরা নামাজ পড়ছিলেন। সৌদি আরবের একটি টিভি চ্যানেল এই হামলাকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যায়িত করেছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply