বুধবার ৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে গণপিটুনিতে ‘সন্ত্রাসী’ নিহত

42684_1নোয়াখালীর সোনাইমুড়িতে গণপিটুনিতে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মানিক (৩৪) নিহত হয়েছেন। তিনি সন্ত্রাসী মানিক বাহিনীর প্রধান বলে জানিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেউটি ইউনিয়নের মুহিতখোলা বাজারে এ ঘটনা ঘটে। মানিকের বাড়ি বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর গ্রামে।

স্থানীয়রা জানায়, মানিক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সোনাইমুড়ির দেউটি ইউনিয়েনর মুহিতখোলা বাজার এলাকার একটি বাড়িতে হামলা করতে যায়। এসময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে একত্রিত হয়ে মানিককে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

সহকারী পুলিশ সুপার এএসপি (বেগমগঞ্জ সার্কেল) সিকদার হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মানিকের বিরুদ্ধে লক্ষ্মীপুরের আলোচিত সীমা হত্যা মামলার অভিযোগ ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদদাতা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *