বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে প্রাথমিকের প্রধানদের স্মারকলিপি

primary headপাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক রিয়াজ পারভেজের নেতৃত্বে বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে তারা এ স্মারকলিপি প্রদান করেন।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল আবেদিন। এসময় উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, এস এম ছায়িদ উল্লা, নূরে আলম সিদ্দিকি, মিজানুর রহমান মিজান, খবর আলী, ধনঞ্জয় কুমার সেন, মো. আলাউদ্দিন, রিনা রানী সাহা, র্ঝণা রানী ম-ল, সালমা আক্তার প্রমুখ।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- বেতন স্কেলের বৈষম্য দূর করে প্রধান শিক্ষক পদে প্রথম নিয়োগের সময় (Entry level) জাতীয় বেতন স্কেল, ২০০৯ এর দশম গ্রেডে ৮০০০-১৬,৫৪০/- টাকার স্কেলসহ দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে প্রধান শিক্ষকদের নামীয় (By level) গেজেট প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা। ১ম/২য়/৩য় টাইম-স্কেলপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের করেসপন্ডিং (Corresponding) স্কেলে বেতন নির্ধারণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা জারী করা। প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ ও পদোন্নতি পিএসসি’র আওতাভুক্ত রাখা। প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করে প্রধান শিক্ষক থেকে উপরের পদসমূহে শতভাগ বিভাগীয় পদোন্নতির বিধান চালু করা। প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিভাগীয় নীতি-নির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে প্রধান শিক্ষকদের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *