বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরের স্বাধীনতা দিবস আজ

Singaporeঅগণিত লাল ও সাদা ফেস্টুনে সজ্জিত নগররাষ্ট্র সিঙ্গাপুর স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্যাপক উদযাপনের প্রস্তুতি নিয়েছে। রোববার
৯ আগস্ট দেশটি স্বাধীনতার ৫০তম বার্ষিকী পালন করছে।

এ সুযোগে চলতি বছরে দ্বিতীয়বারের মতো একত্রিত হয়ে সিঙ্গাপুরবাসী জাতি হিসেবে তাদের অসাধারণ সাফল্যকে তুলে ধরবে। এর আগে চলতি বছরের মার্চে দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ-র মৃত্যুতে পুরো দেশবাসী একত্রিত হয়ে শোক পালন করেছিল।

বিষুব রেখার উত্তরের ৫৫ লাখ অধিবাসীর এই দ্বীপরাষ্ট্রটি ১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। তারপর থেকে গত ৫০ বছরে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্রে পরিণত হয়ে  অন্যান্য জাতিগুলোর জন্য একটি সামাজিক আদর্শ হয়ে দাঁড়িয়েছে।

স্বাধীনতার পূর্তি উদযাপনে দেশটির সরকার তাদের ঈর্ষণীয় সাফল্যকে মেলে ধরতে ব্যাপক পরিকল্পনা সাজিয়েছে। এসবের মধ্যে জঙ্গিবিমানের ফ্লাইপাস্ট এবং দুই লাখ লোকের উপস্থিতিতে আঁতশবাজি পোড়ানো অন্যতম।

স্বাধীনতা দিবস উপলক্ষে অতিরিক্ত একদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

সিঙ্গাপুরের জাতীয় দিবসের এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস উপস্থিত থাকবেন।

সরকারিভাবে উদযাপনের লোগো হিসেবে ‘লাল বিন্দু’ নির্ধারণ করা হয়েছে। বলা হয়ে থাকে, ১৯৯০-র দশকে এক ইন্দোনেশীয় নেতা তাচ্ছিল্যভরে সিঙ্গাপুরকে মানচিত্রের একটি ‘ছোট লাল বিন্দু’ বলে উল্লেখ করেছিলেন।

এই লাল বিন্দুর পাশে সাদা ‘এসজি৫০’ লেখা অক্ষরগুলো দেশব্যাপী লাগানো ব্যানারগুলোতে, পাবলিক বাসগুলোতে, কেক এবং দোকানগুলোর অন্যান্য পণ্যগুলোতেও শোভা পাচ্ছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *