নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের একটি জনাকীর্ণ বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫২ জন। বার্তা সংস্থা রয়টার্সকে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছে সেনাবাহিনীর একটি সূত্র।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে দেশটির বোর্নো রাজ্যে সাবোন গারি শহরে এই হতাহতের ঘটনা ঘটে।
এক নারী এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
নাইজেরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এই হামলার সঙ্গে বোকো হারাম জড়িত থাকতে পারে বরে সন্দেহ করা হচ্ছে। তবে বোকো হারাম এখনো এই হামলার স্বীকার বা অস্বীকার করেনি।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply