যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর লেনদেন আবার শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে নিয়মমতো সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হলেও বুধবার তা যথাসময়ে শুরু হয়নি। এর আগেও বেশ কয়েকদিন ডিএসইর লেনদেনে সমস্যা হয়।
ডিএসইর জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, কারিগরি ত্রুটির কারণে লেনদেন যথাসময়ে শুরু করা যায়নি। এর আগে গত ২৪ মে সার্ভার সমস্যার কারণে ডিএসইতে ঠিক সময়ে লেনদেন শুরু করা যায়নি। শেষ পর্যন্ত কারিগরি ত্রুটি সংশোধনের পর ওইদিন বেলা ২টা ২০ মিনিটে লেনদেন শুরু হয়। যা বিকেল ৪টা পর্যন্ত চলে।


