জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রং তুলিতে শ্রদ্ধা জানিয়েছেন চারুশিল্পীরা। দেশের বরেণ্য এই চিত্রশিল্পীরা বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে বিভিন্ন চিত্রের মধ্যদিয়ে ফুটিয়ে তুলেছেন। চিত্রশিল্পীদের রং আর তুলির বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পেয়েছে পচাত্তরের ১৫ আগস্টের সেই কাল রাতের ঘটনা।
বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে ‘রং তুলিতে শোকগাঁথা’ শীর্ষক দিনব্যাপী চিত্রাঙ্গন কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে দেশের প্রতিথযশা অর্ধশতাধিক শিল্পীবৃন্দ ছবি একে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
চিত্রশিল্পীদের মধ্যে ছিলেন- সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, আবুল বারক আলভী, বিরেন সোম, জামাল আহমেদ, শামসুদ্দোহা, নিসার হোসেন, শেখ আফজাল, মো: মনিরুজ্জামান, বিশ্বজিৎ গোস্বামী, হেলাল উদ্দিন সরকার, কনক চাপা চাকমা, খালিদ মাহমুদ মিঠু, বিপাশা হায়াত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাবাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ।



Leave a Reply