জানি, পাশে কেউ নেই
– প্রিয়াঙ্কা আচার্য
আমি জানি পাশে কেউ নেই
চারপাশে কী ভীষণ অন্ধকার
হারিয়ে যাবার ভয়।
অনেক দূরে মাঝে মাঝে আলো
ঝলকানি দিয়ে আবার হারিয়ে যাচ্ছে।
আমি জানি পাশে কেউ নেই।
অথৈ সমূদ্রে একাকী হাবুডুবু খাচ্ছি
কখনও ভাসছি, কখনও ডুবছি
ঐ দূরে মাটির অস্তিত্ব দেখা যাচ্ছে।
আমি জানি পাশে কেউ নেই।
মরুঝড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে
দূরে একটা উট বসে আছে।
আমি জানি, আজ পাশে কেউ নেই
তাই আমার স্বপ্ন নিয়ে
আমি লড়াই করছি।
১৩ আগস্ট ২০১৫



Leave a Reply