নিখোঁজ পরিবহন নেতার সন্ধান দাবিতে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখা। এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমিতি (চট্টগ্রাম কমিটি) বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘোষণা দেয়া হয়।
জানা গেছে, পরিবহন শ্রমকি নেতা নুরুল ইসলাম বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছেন। শ্রমিক ফেডারেশন দাবি করছে, তাকে অপহরণ করা হয়েছে। তাকে দ্রুত খুঁজে বের করার দাবিতে বৃহত্তর চট্টগ্রামের ১৯টি রুটে (আঞ্চলিক ও আন্তঃজেলা মহাসড়ক) অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের (পূর্বাঞ্চল) সভাপতি মৃণাল চৌধুরী ধর্মঘট আহ্বানের বিষয়টি নিশ্চিত করেন। আর বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমিতির সমর্থন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির চট্টগ্রাম কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply