বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধূমপান ছাড়ছেন বাপ্পাদিত্য বসু

Bappa-বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের সক্রিয় সংগঠন বাপ্পাদিত্য বসু ধূমপান ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। অনেকটা চেইন স্মোকারের পদবী পাওয়া বাপ্পা বৃহস্পতিবার থেকে সিগারেট ধরছেন না। তিনি নিজেই এই প্রতিজ্ঞার কথা জানিয়েছেন।

বাপ্পাদিত্য বসু শুক্রবার তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, “আমি সত্যি সত্যি সিগারেট খাওয়া ছেড়েছি। গতকাল রাত ১০টার দিকে শেষ সিগারেট টেনেছি। তারপর থেকে এখনো পর্যন্ত দুইবার আমার পা আমাকে টেনে নিয়ে গেছে সিগারেটের দোকানে। কিন্তু আমার বিশ্বাস, আমার প্রতিজ্ঞা আমাকে সিগারেট হাতে নিতে দেয় নি। আমি জানি, আমি যা চাই তা পারি। আর তাই এটাও পারব। হ্যাঁ, এর আগেও দুই/একবার ছেড়েছিলাম। কিন্তু তখন এই প্রতিজ্ঞাটা ছিল না বলে আবার ধরেছিলাম। এবার একটা প্রতিজ্ঞা আছে। এমন একজনের নামে এই প্রতিজ্ঞা, যে আমার কাছে আমার চেয়েও বেশি কিছু। তাই আশা করছি, এবার তা ভঙ্গ হবে না। আমাকে বাঁধতে পারে, এমন একজনই তো।”

তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অন্য ধূমপায়ীরা এই বদ অভ্যাস ছেড়ে দেওয়ার অঙ্গীকার করছেন অনেকেই।

বাপ্পাদিত্য বসু বর্তমানে সাপ্তাহিক নতুন কথার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন