বুধবার ৪ নভেম্বর ২০২৬

বৃষ্টিতে জলজট-যানজটে দ্বিতীয় দিনেও সেই দুঃসহ ভোগান্তি

dhaka photo-2গতকালের মত আজও ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বুধবার ভোর থেকেই থেমে থেমে তীব্র বৃষ্টির ফলে সাধারণ মানুষের কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়তে হয় এবং জলাবদ্ধতা দূর না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন অনেকে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও সড়কের পাশের দোকান হাঁটু পানিতে ডুবে যায়। এ সময় বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় রাজধানীর ফার্মগেট কারওয়ানবাজার, মগবাজার, গুলশান, তেজগাঁও, মিরপুর সহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টি হবে। ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

তীব্র জলজট ও দুঃসহ যানজটে নগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল মঙ্গলবার। সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীজুড়ে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকে সব ধরনের যানবাহন। শ্রমজীবী ও কর্মজীবী মানুষসহ শিক্ষার্থীদের নাকানি-চুবানি খেতে হয়। ভেঙে পড়ে গোটা ট্রাফিক ব্যবস্থা। নগরীর অনেক এলাকা গভীর রাত পর্যন্ত পানির নিচে ডুবে ছিল। মধ্য ভাদ্রের এ ভারি বর্ষণে একদিকে জীবনযাত্রা যেমন ব্যাহত হয়েছে, তেমনি সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। দুই আড়াই ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর অধিকাংশ এলাকা। পানিতে একাকার হয়ে প্রতিটি অলিগলি থৈথৈ করতে থাকে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *