জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ব্যবহৃত একটি সেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেখ কামালের বন্ধু কাজী সালাহউদ্দিন বাচ্চু সেতারটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
বাচ্চুর বাবা বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠজন কাজী আবু নাসের সেতারটি শেখ কামালকে দিয়েছিলেন। পরে শেখ কামাল ভারত থেকে মেরামত করে আনার জন্য সেতারটি বাচ্চুকে দিয়েছিলেন। কিন্তু এর মধ্যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বরোচিত হত্যাকাণ্ডে শেখ কামাল শহীদ হন।
পরে সেতারটি বাচ্চুর ঢাকার তেজকুনি পাড়ার বাসভবনে সংরক্ষিত থাকে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রদর্শনের জন্য ৪০ বছর পর বাচ্চু সেতারটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বাচ্চুর ভাই কাজী মইনুদ্দিন রাজ এবং শিল্পী কুহু এ সময় উপস্থিত ছিলেন।



Leave a Reply