বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাহিত্যের নোবেল বেলারুশের সোয়েতলানা অ্যালেক্সিভিচের

বেলারুশের নারী সাংবাদিক সোয়েতলানা অ্যালেক্সিভিচ এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন। বৃহস্পতিবার সুইডিশ একাডেমির চেয়ারম্যান সারা ডেনিয়াস সোয়েতলানাকে ২০১৫ সালের সাহিত্যের নোবেল বিজয়ী বলে ঘোষণা করেন।

প্রতিবছর চতুর্থ পুরস্কার হিসেবে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়। আগামীকাল শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তনের পর এ পর্যন্ত ১১১ জন সাহিত্যে নোবেল পেয়েছেন। এর মধ্যে ১৩ জন নারী। সর্বশেষ নারী হিসেবে ২০১৩ সালে কানাডিয়ান নারী সাহিত্যিক অ্যালাইস মুনরো সাহিত্যে নোবেল পান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *